পাসপোর্ট ও মেশিন রিডেবল পাসপোর্টের যত কথা...
বাংলাদেশ
পাসপোর্ট: বাংলাদেশের
নাগরিকদের
জন্য বিদেশে ভ্রমণের কাজে ব্যবহৃত দলিল। জন্মসূত্রে বা অভিবাসনসূত্রে
বাংলাদেশের নাগরিকদেরকে এটি বাংলাদেশ সরকার প্রদান করে থাকে। বাংলাদেশের
পাসপোর্ট অফিস বা বিদেশে বাংলাদেশী দূতাবাস হতে পাসপোর্ট দেয়া হয়ে থাকে। বাংলাদেশের
পাসপোর্টে ইসরাইল
ব্যতীত
পৃথিবীর আর সব দেশে ভ্রমণের অনুমতি রয়েছে।
প্রকার
বাংলাদেশে ৩ রকমের পাসপোর্ট প্রদান করা হয়- আন্তর্জাতিক সাধারণ পাসপোর্ট (সবুজ মলাট)
- সরকারী পাসপোর্ট (সবুজ মলাট, প্রথম পাতায় নীল সিলমোহর)
- কূটনৈতিক পাসপোর্ট (লাল মলাট)
নিয়মাবলী
১। সরকারি,
আধাসরকারি,
স্বায়ত্তশাষিত
ও রাষ্ট্রায়ত্ত সংস্থার স্থায়ী কর্মকর্তা/কর্মচারী, অবসরপ্রাপ্ত
সরকারি চাকুরীজীবি ও তাদের নির্ভরশীল স্ত্রী/স্বামী এবং সরকারি
চাকুরীজীবিগণের ১৫ (পনের) বৎসরের কম বয়সের সন্তান,
৫
(পাঁচ)/১০ (দশ) বৎসরের অতিক্রান্ত, সমর্পণকৃতদের (Surrendered) জন্য একটি
ফর্ম ও অন্যান্যদের ক্ষেত্রে নতুন পাসপোর্টের জন্য ২ (দুই) কপি পূরণকৃত
পাসপোর্ট ফর্ম দাখিল করতে হবে।
২। অপ্রাপ্তবয়স্ক
(১৫ বছরের কম) আবেদনকারীর ক্ষেত্রে আবেদনকারীর পিতা ও মাতার একটি
করে রঙিন ছবি (৩০ x ২৫ মিঃমিঃ) আঠা দিয়ে লাগানোর পর সত্যায়ন করতে হবে।
৩। জাতীয়
পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক
টেকনিক্যাল সনদসমূহের (যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার
ইত্যাদি)
সত্যায়িত ফটোকপি।
৪। যে সকল
ব্যক্তিগণ পাসপোর্টের আবেদনপত্র ও ছবি প্রত্যায়ন ও সত্যায়ন করতে পারবেন –
সংসদ
সদস্য, সিটি
কর্পোরেশনের মেয়র, ডেপুটি মেয়র ও কাউন্সিলরগণ, গেজেটেড
কর্মকর্তা, পাবলিক
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, পৌরসভার
মেয়র ও পৌর কাউন্সিলরগণ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বেসরকারি
কলেজের অধ্যক্ষ, বেসরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জাতীয় দৈনিক
পত্রিকার সম্পাদক, নোটারী পাবলিক ও আধাসরকারি/স্বায়ত্তশাসিত/রাষ্ট্রায়ত্ত সংস্থার
জাতীয় বেতন স্কেলের
৭ম ও তদুর্ধ্ব গ্রেডের কর্মকর্তাগণ।
৫। প্রযোজ্য
ক্ষেত্রে প্রাসঙ্গিক জিও (GO)/এনওসি (NOC) দাখিল করতে হবে।
৬। কূটনৈতিক
পাসপোর্ট লাভের যোগ্য আবেদনকারীগণকে পূরণকৃত ফর্ম ও সংযুক্তিসমূহ পররাষ্ট্র
মন্ত্রনালয়ে জমা দিতে হবে।
৭। শিক্ষাগত বা
চাকুরীসূত্রে প্রাপ্ত পদবীসমূহ (যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডক্টর,
পিএইচডি
ইত্যাদি) নামের অংশ হিসেবে পরিগণিত হবে না। ফরমের ক্রমিক
নং ৩ পূরনের ক্ষেত্রে, একাধিক অংশ থাকলে প্রতি অংশের মাঝখানে ১টি ঘর শূন্য
রেখে পূরণ করতে হবে। আবেদনকারীর
পিতা, মাতা,
স্বামী/স্ত্রী
মৃত
হলেও তার/তাদের নামের পূর্বে ‘মৃত/মরহুম/Late’ লেখা যাবে না।
মেশিন রিডেবল পাসপোর্ট:
সহজ
উপায়ে মেশিন রিডেবল পাসপোর্ট করার জন্য অনলাইনে অ্যাপ্লাই
করাটা খুবই জরুরী, কারণ
এতে যেমন প্রচুর পরিমাণে সময় বাঁচবে (১ দিনের মধ্যে সব কাজ শেষ
করা সম্ভব, ভাগ্য ভালো হলে ২ ঘণ্টার মধ্যে) তেমনি
অনেক ঝামেলা থেকে ও রক্ষা পাওয়া
যাবে। হাতে লিখে
ফর্ম পূরণ করে নিয়ে গেলে আপনাকে কমপক্ষে ২০০-৩০০ জনের
পিছনে লাইনে দাড়াতে হবে, কারণ মানুষজন
সকাল ৭ টা থেকে লাইন দেয়া শুরু
করে, এবং এক্ষেত্রে দালালদের অত্যাচার ও
সীমাহীন। অনলাইনে
অ্যাপ্লাই করার আরো একটি সুবিধা হলো নিজের সুবিধা-মতো সময়ে
ছবি তুলার তারিখ ঠিক করা। অনলাইন ফর্ম পূরণ করার সময় ভ্যালিড
ইমেইল অ্যাড্রেস দেয়াটা খুবই জরুরী, কারণ
ফর্ম পূরন করার পর আপনার মেইল অ্যাড্রেস এ আপনার ফর্ম
ডাউনলোড করার জন্য একটি লিংক পাঠানো হবে। অনলাইনে
ফর্ম পূরণের জন্য আপনাকে এই লিংক এর মাধ্যমে ফর্ম
পূরণ করতে হবে (http://www.dip.gov.bd/)।
পাসপোর্ট অফিসে যাওয়ার সময় যেসব জিনিস
সাথে নিতে হবেঃ১. ডাউনলোডকৃত অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম
২. ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি
৩. পূর্বের পাসপোর্ট থাকলে, পূর্বের পাসপোর্টের প্রথম তিন পাতার ( ছয় পৃষ্ঠা ) ফটোকপি এবং মূল পাসপোর্ট, এখানে লক্ষণীয় যে, ফটোকপি করার সময় পূর্বের পাসপোর্টের মলাটের পাতা থেকে যেখানে ইস্যু এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেয়া থাকবে, সেখান থেকে ফটোকপি শুরু করতে হবে।
৪. কলম
৫. আঠা
৬. স্ট্যপলার
পাসপোর্ট অফিসে যাওয়ার জন্য অবশ্যই খুব সকাল সকাল বের হতে হবে, কারণ বেলা বাড়ার সাথে সাথে লোকসংখ্য, ভীড় ও দালাদের উৎপাত বাড়তে থাকবে।
পাসপোর্টের টাকা জমাঃ
অ্যাপ্লাই করার পরবর্তী পদক্ষেপ হচ্ছে পাসপোর্টের টাকা জমা দেয়া। সোনালি ব্যাংক এর আগার-গাও শাখা ছাড়াও ফার্মগেট, মগবাজার, মালিবাগ, কলেজ-গেট, বঙ্গবন্ধু এভিনিউ শাখায় পাসপোর্টের টাকা জমা দেয়া যাবে। টাকা জমা দেয়ার হারঃ
১. সাধারণ ৩০০০ টাকা
২. জরুরী ৬০০০ টাকা
এখানে বিশেষ ভাবে উল্লেখ্য যে, যাদের পূর্বের পাসপোর্ট রয়েছে কিন্তু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তাদের কে অতিরিক্ত নবায়ন ফ্রি দিতে হবে। নবায়ন ফ্রির হার প্রতি বছরের জন্য ৩০০ টাকা (অর্থাৎ যাদের ২০১২ সালে মেয়ার উর্ত্তীণ হয়েছে তাদের কে ৩০০ টাকা, যাদের ২০১১ সালে মেয়ার উর্ত্তীণ হয়েছে তাদের ৬০০ টাকা)। আগার-গাও শাখাতে টাকা জমা দেয়ার সময় দালালদের অত্যাচার সহ্য করতে হবে। তবে দালাল ধরাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না, নিজেই টাকা জমা দিন, এতে ভুল হওয়া ও বিশৃঙ্খলতার সম্ভাবনা অনেক কমে যাবে।
টাকা জমা দেয়ার পর, টাকা জমা দেয়ার রশিদ ফর্মের উপর আঠা দিয়ে লাগাতে হবে, এজন্য বাসা থেকে অবশ্যই সাথে করে আঠা নিয়ে যাবেন। তবে আঠা দিয়ে রশিদ লাগানোর সময় একটা বিষয় অবশ্যই লক্ষ রাখবেন যে, ফর্ম এর ডান দিকে বার কোডের নিচে একটি নাম্বার দেয়া থাকে, নাম্বার টা যেন রশিদ লাগানোর সময় ঢেকে না যায়, কারণ ছবি তুলার সময় নাম্বারটা অবশ্যই লাগবে।
ফর্ম ভেরিফিকেশনঃ
ফর্ম এ টাকার রশিদ লাগানোর পর আপনাকে অনলাইন পাসপোর্ট ফর্ম ভেরিফিকেশন এর জন্য ৩১০ নাম্বার রুমে যেতে হবে। কিন্তু এর ভেরিফিকেশন এর আগে আপনাকে অবশ্যই আট তলার ৮০৪ নাম্বার রুম থেকে সিরিয়াল নাম্বার নিতে হবে। তাই ৩১০ নাম্বার রুমে যাওয়ার পূর্বে আপনি আট তলায় ৮০৪ নাম্বার রুমের থেকে সিরিয়াল নাম্বার নিয়ে নিবেন।
ছবি তোলাঃ
সিরিয়াল নাম্বার সংগ্রহের পর তিন তলার ৩১০ নাম্বার রুমের থেকে আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম টা ভেরিফাই করে নিতে হবে। সেখান থেকে ই আপনাকে ছবি তুলার জন্য পাঠানো হবে। ছবি তুলতে যাওয়ার সময় একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যে, “সাদা কাপড় পরে ছবি তুলা সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ”, তাই অবশ্যই সাদা ব্যতীত অন্য কোনো রঙের কাপড় পরে যাবেন অথবা সাথে নিয়ে যাবেন। ছবি তুলা আর ফিঙ্গার প্রিন্ট নেয়ার পর আপনাকে একটি ফর্ম দেয়া হবে যাতে আপনার পাসপোর্ট ডেলিভারি দেয়ার তারিখ দেয়া থাকবে। পাসপোর্ট ডেলিভারি নেয়ার সময় অবশ্যই ফর্মটি (যাদের পুরানো পাসপোর্ট আছে, তাদের পুরানো পাসপোর্ট ও) নিয়ে যেতে হবে।
বহিঃসংযোগ:
- অফিসিয়াল পাসপোর্টের ওয়েবসাইট:http://www.passport.gov.bd
- ইমিগ্রশন কর্তৃপক্ষের ওয়েবসাইট:http://dip.gov.bd

একটি মন্তব্য পোস্ট করুন