স্নেহের বাঁধন..

যাঁদের ভালোবাসা আর স্নেহে আমি আজ আজকের আমি। তাঁদের কাছে থেকে পাওয়ার শেষ নেই। চলার পথের সকল প্রতিবন্ধকতা, বন্ধুর পথ সমতল হয়েছে তাদের সংস্পর্শে। ভালো কাজে ভালোলাগাটা অন্তকরণে লালন করতে শেখা তাঁদের কাছ থেকে। বলছি জাহাঙ্গীরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ও নওগাঁ জেলা রোভারের কমিশনার প্রফেসর মো. আব্দুল মজিদ স্যারের কথা।
কিছুদিন যাবৎ ব্যস্ততায় স্যারের সাথে দেখা হয় নি। আজ দেখা হলো। অনেক অনেক কথা হলো। কথা শেষে স্যার আমাকে উপহার দিলেন স্যারের কলেজ হতে প্রকাশিত ২০১৬-১৭ সালের কলেজ বার্ষিকী "সবুজ ও সোনালী"। সুন্দর প্রচ্ছদে অসাধারণ তথ্য উপস্থাপনে প্রকাশনাটি অনবদ্যভাবে সজ্জিত। ধন্যবাদ স্যার