একটা পরিচ্ছন্নতা অভিযানের গল্প

 


এ অভিযান শুরু হয়েছিলো ব্রাউন্সী দ্বীপে। সেখান থেকেই ছড়িয়ে পড়া সবখানে। বিশ্বে এখন এ অভিযানে যুক্ত সুহৃদের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। দেশে এ আন্দোলনে যুক্তদের সংখ্যা ২০ লক্ষের বেশী৷ দেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে ঝাপিয়ে পরা মানুষদের এ এক অনন্য প্লাটফর্ম। যার হাত ধরে শিশু-যুবা-বয়োজোষ্ঠ সবাই দেশের তরে দশের তরে কাজ করে যাচ্ছেন। তার অংশ হিসেবে আমার পরিচিতি শুরু।

আর পথচলাটা যখন শক্তভাবে শুরু হয় এ অঙ্গনে, তখন আমি কৈশোর ছাড়িয়েছি। স্কাউটিংয়ে সম্পৃক্ত হয়ে মনের সব ক্লেশ চলে গেছে৷ বলতে শিখেছি, চলতে শিখেছি। সর্বোপরি নতুন আমিকে আবিস্কার করেছি দিনে দিনে। ধীরে ধীরে মফস্বল থেকে পৌঁছেছি সদর দফতরে।

পরিচিত হয়েছি জাতীয় নেতাদের সাথে। যে মানুষগুলো দেশ পরিচালনার সাথে সরাসরি সম্পৃক্ত পেয়েছি তাঁদের সাহচর্যও। গ্রামের একটা স্কাউট ইউনিট থেকে শুরুকরা যাত্রা মাত্র দক্ষতা ও দলীয় ভাতৃত্ববোধই আমাকে এগিয়ে নিয়েছে এতোদূর।

যে প্রতিষ্ঠানের কার্যক্রম তুলে ধরছি সেটি আমার দীক্ষা প্রাপ্তির স্থান( বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয়)। এ প্রতিষ্ঠানটি ধারাবাহিক কাজের মাধ্যমে সবার কাছে অনন্য হিসেবে পরিচিতি পেয়েছে।

আজ এ রোভার গ্রুপের উদ্যোগে শহীদ মিনার ও ক্যাম্পাস পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. ফাল্গুনী রাণী চক্রবর্তী। উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় শিক্ষক মাহমুদুল হাসান হিরো সহ অন্যান্যরা।এ অভিযান শেষে সম্প্রতি অনুষ্ঠিত ইউনিটের রজত জয়ন্তী অনুষ্ঠানের সম্মাননা স্মারক আমার হাতে তুলে দেয়া হয়। এ এক অনন্য অভিজ্ঞতা। ধন্যবাদ সংশ্লিষ্ট সবাইকে। স্কাউটিং এ সম্পৃক্ত সবার জন্য শুভ কামনা। বিশ্বের সবার মঙ্গল হোক।

Arman Hossain, February 20, 2021; Badalgachi, Naogaon.