চিরসবুজ একক স্বত্তা...

সময়টা ২০১০ এর মাঝামাঝি আমাদের মেট কোর্স চলছিল। এ অসাধারণ মানুষটির সাথে পরিচয় হয় সেবারই প্রথম স্বশরীরে যদিও এর আগে অনেক কথা শুনেছি তাঁর সম্পর্কে।
তারপর থেকে যতই দেখেছি তাঁকে ততই অবাক হয়েছি। শিখেছি অনেক, এখনো শিখছি, প্রতিনিয়ত তাঁর কাছে শিখতে চাই কেননা তাঁর শেখানোর ভঙ্গিমাও শেখার মতো। কি পারেন না তিনি একজন স্কাউটার হিসেবে তাঁর সাথে প্রথম পরিচয় হলেও এ স্বত্তাটি কোনো কিছুতেই কোনো ব্যবধান রাখেন নি কখনো; অনায়েসে মিশে যান আমাদের সাথে।
একত্রে গান করেন, নাচেন, কবিতা আবৃত্তি করেন আরো কতো কি...? সেই সেদিনের স্যার আর আজকের স্যারের মাঝে কোনো তফাত নেই। তিনি পূর্বে যেমন ছিলেন ঠিক তেমনি আছেন এখনো।
এখনো কলেজে যখন আসেন তিনি পাশাপাশি কাছাকাছি আমরা থাকার চেষ্টা করি সবসময় কেননা তাঁর সাথে চলার মাঝেও একটা শেখার বিষয় আছে।
নিজেকে অকপটে সাধারণ বলে স্বীকার করা অসাধারণ এই মানুষটির সাথে দেখা হলে জিজ্ঞেস করতে কখনোই ভোলেন না “কিরে আরমান কেমন আছিস?’’ সত্যি বলতে কি এ কথা শোনার জন্য আমি অপেক্ষায় থাকি সবসময়। চিরসবুজ এ মানুষটি নওগাঁ সরকারি কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন এছাড়াও তিনি বড়ো একজন সাংগঠনিকও বটে।
নওগাঁর প্রায় সকল সংগঠনেই তাঁর পদচারণা রয়েছে। তাঁর হাতে গড়া অনেক মানুষ এখন সন্মানের আসনে আসীন। আমি তাঁকে একজন বন্ধু হিসেবেই বেশি দেখেছি যতটা না দেখেছি শিক্ষক হিসেবে।
তাঁকে নিয়ে লিখতে বসে লেখার সমাপ্তি সম্ভব হবে না বৈকি। সবার প্রিয় এ মানুষটির নাম প্রফেসর মো. শরিফুল ইসলাম খান।
একটি মন্তব্য পোস্ট করুন