করোনা ভ্যাকসিন প্রয়োজন নেই সবার! Av Broadcast । Arman Hossain

করোনা জ্বরে আজ আতঙ্কিত বিশ্ববাসী। সবাই এই মহামারী থেকে বাঁচতে নিচ্ছে নানা পদক্ষেপ। সবকিছুর মধ্যেই সারাবিশ্ব তাকিয়ে আছে নতুন ভ্যাকসিন তৈরীর উদ্যোগগুলোর দিকে।

ভ্যাকসিন মূলত ভাইরাসের প্রতিরূপ বা ভাইরাসের অংশ, যা সুরক্ষার কাজে ব্যবহার করা হয়। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে জাগিয়ে অ্যান্টিবডি উৎপন্ন করে।   

অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে বলা হয়েছে বিশ্বের অনেক মানুষেরই কোভিড-১৯ রোগের ভ্যাকসিনের প্রয়োজন হবে না। গুরুতর শারীরিক জটিলতা না থাকলে নতুন করোনাভাইরাস প্রাণঘাতী হচ্ছে না।

 বর্তমান মহামারির ক্ষেত্রে স্বাভাবিক চিত্র এটিইতাই বেশির ভাগ মানুষেরই এই রোগের ভ্যাকসিনের প্রয়োজন হবে না।

 ‘স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে শারীরিকভাবে সুস্থ মানুষদের ক্ষেত্রে কোভিড-১৯ রোগ প্রাণঘাতী হচ্ছে না। বরং এ ক্ষেত্রে এটি একটি সাধারণ ইনফ্লুয়েঞ্জা জ্বরের চেয়ে বেশি কিছু নয়।’

তবে বয়স্ক ও গুরুতর শারীরিক জটিলতা থাকা মানুষদের কাবু করে ফেলছে কোভিড-১৯। এ ক্ষেত্রে ভবিষ্যতে মানুষের হাতে যেসব ভ্যাকসিন আসবে, সেগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এসব ভ্যাকসিন গুরুতর অসুস্থদের উপসর্গ উপশমে সহায়তা করবে।সে ক্ষেত্রে যাদের শারীরিক জটিলতা কম হবে,তাদের ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন হবে না।

পুরো বিশ্বের ১৮৮টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস মহামারি। প্রায় এক কোটিরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এখনো পর্যন্ত কোভিড-১৯ রোগে ৫ লাখ ২০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

করোনাভাইরাস মহামারির ইতি ঘটবে প্রাকৃতিকভাবে এবং একসময় এটি মানুষের জীবনযাত্রার অংশ হয়ে যাবে। কোভিড-১৯ শেষমেশ একটি সাধারণ ইনফ্লুয়েঞ্জা হিসেবে পৃথিবীতে রয়ে যাবে।

এ বিষয়ে ভিডিও দেখতে ক্লিক করুন