স্মৃতি রোমন্থন...
রোভারিং যখন শুরু করি তখন জানতাম না
যে সেই আমি একদিন আজকের আমি হয়ে উঠব। ভাবিনি এতোটা পাবো!
যদিও এখনও এমন কিছু ব্যক্তিত্ব আছে যাদের দেখে নিজেকে নিজের অবস্থা থেকে তাদের সেই
অর্জনের স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে ইচ্ছে করে।
মনে পড়ছে বদলগাছী সরকারি
কলেজ রোভার স্কাউট ইউনিটের ইউনিট লিডার আমার দীক্ষাগুরু মো. গোলাম মোস্তফা স্যারকে। যিনি আমাকে আমার রোভারিং জীবনের শুরু থেকে এই পর্যন্ত বিশেষভাবে সহযোগিতা করেছেন। এখনো মনে হয় বিভিন্ন সময় বিভিন্ন তথ্য জানার জন্য বললে তিনি হাস্য চিত্তে বলতেন
‘‘আরমান এসো এসো’’।
আমি সন্দেহহীন ভাবে বলতে পারি রোভারিং আমার জীবনকে বদলে দিয়েছে
আশাতীত ভাবে। রোভারিং এর সাথে সম্পৃক্ত না হলে আমার জীবন
অপূর্ন থেকে যেত যা কখোনই পূর্ণ হত না কিছুতেই।
আমার অর্জন রোভারিং জীবনে যা দিয়েছে তা আমার চাওয়ার চেয়ে অনেক বেশী। পিআরএস হল প্রত্যেক রোভারের জীবনের আরাধনা যা অর্জনের জন্য রোভারেরা ব্যাকুল হয়ে
থাকে, আমিও তেমনই।
স্যার বলতেন “আরমান তোমাকে প্রেসিডেন্ট
রোভার স্কাউট হতেই হবে; তুমি ফরহাদের কাছ থেকে
হেল্প নিয়ো, আমি ফরহাদকে তোমার কথা বলেছি।” তাঁর কথা, বিশ্বাস, ভালবাসা আমাকে ঘিরে রাখত সারাক্ষণই।
শেষ দেখা হয়েছে কবে ঠিক মনে নেই। যখন তিনি চলে যান বদলগাছী
সরকারী কলেজ থেকে অনেক কষ্ট পেয়েছিলাম তাঁকে হারিয়ে।
শেষ কথাগুলি এখনও মনে পড়ে ‘‘কোন সমস্যা
হলে আমাকে জানাবে, কখনোই আশাহত হবে না,
এগিয়ে যাও তোমার জীবনে সাফল্য কামনা করি।”

একটি মন্তব্য পোস্ট করুন