আজব শহর - আরমান হোসেন
মা আজ ফোন করে বলে
কেমন আছিস বাপ?
একটু হেসে আমার উত্তর
হেব্বি কাজের চাপ!
মা বলে, সে ভালোই কথা
তোর যা অভ্যেস
কাজ না থাকলে মনে করিস
পৃথিবীটায় শেষ।
নতুন কিছু ঘটলো কিনা?
মায়ের জিজ্ঞেস।
আমি বললুম-
আলু ভাজির নাম ফেরেঞ্জ ফ্রাই
এমন আজব দেশ।
একটু হেসে মায়ের বলা
পেলি কাউকে খুঁজে?
আমি বলি মা বাদ দাও না
আছি বেজায় ভালো;
এ শহরে সবই ধলো একটাও নাই কালো।
সন্দেহটা বিশ্বাস হয় পায়ের গোড়ালিটা দেখে
সবাই এখানে সং সেজেছে কটমেচিক মেখে!!
রাত: ১১.৫৯; তাং-১২-০৫-১৮

একটি মন্তব্য পোস্ট করুন