মা । বাংলা কবিতা । আরমান হোসেন

মা বলে-
বাপ থাক না দুদিন
এই তো সেদিন এলি?
দুদিন থেকে না হয়
পরশু শহর গেলি!
আমি বলি মা-
ব্যস্ত শহর এমন করলে চলে
এই দুদিনে ব্যস্ত সবাই
গেলোই বুঝি ভুলে।
ভাবছো-
শেষ রাতে, কি খেয়ে?
করবো সিয়াম রোজা।
ডিমটা আমি ভাজতে জানি
ভাতটা রাঁধাও সোজা!
বাঁকিটা সব শিখেই নেবো
লাগুক যতোদিন!
শহরটার রাজপথে
আছে অনেক ঋণ।
বায়ান্নোতে শহীদ সেবার
রাজপথের বুকে
আবার জীবন পেলাম এবার
মরবো নাকো ধুঁকে!
ঋণ আছে মা তোমার মতো
এ দেশের তরে।
মুক্তিসেনার গৌরবে
বুকটা আলোয় ভরে।
তবু ভাবি-
ওই পথের ধূলোর মতো
ব্যস্ত হলেও শোনো
বাছা তোমার তেমনি রবে
তুমি শুধু দিন গোনো।

মো. আরমান হোসেন
রাত ৩টা; ১৯ মে ২০১৮