আগুন নিয়ন্ত্রণে আসেনি! সীতাকুণ্ডে অগ্নিকান্ডে দগ্ধদের রক্তদানে নিবেদন!
সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহতদের রক্তের প্রয়োজনে সাড়া দিয়ে চমেক হাসপাতালে গিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কয়েকশত শিক্ষার্থী।
রোববার ভোরের দিকে বিশ্ববিদ্যালয়ের চবি ২টি বাসে করে শিক্ষার্থীরা চট্টগাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে যান।
এর আগে আহত রোগীদের রক্তের প্রয়োজন বলে চমেক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল। এ খবর পেয়ে রক্তদানে আগ্রহী শিক্ষার্থীরা ২টি বাসে হাসপাতালে যান বলে চবি সূত্র জানিয়েছে।
এছাড়া চবি সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক গ্রুপে রক্তদানের আহ্বান জানানো হয়।
একটি মন্তব্য পোস্ট করুন